এই খবরটি পডকাস্টে শুনুনঃ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে শুরু করেছে ভারত। বিরাট কোহলি এবং শুভমন গিলের জুটিতে বড় লক্ষ্য টপকে গেছে তারা। তিনশ ছুঁতে এক ওভার ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করেছে।

বরোদায় টসে জিতে কিউইদের ব্যাটিংয়ের  আমন্ত্রণ জানায় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রান করে গিলের দল।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১৩০ বলে ১১৭ রান তোলেন ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। কনওয়ে ৬৭ বলে ৫৬ এবং হেনরি ৬৯ বলে ৬২ রান করেন। ড্যারিল মিচেল ৫ চার ও ৩ ছক্কায় ৭১ বলে করেন ৮৪ রান। উইল ইয়ং ও গ্লেন ফিলিপ ১২, মিচেল হে ১৮, মাইকেল ব্রেসওয়েল ১৬ এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ২৪ রান করেন।

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, এবং প্রসিধ কৃষ্ণা ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন কুলদীপ যাদব।

জবাবে ওপেনার রোহিত শর্মা ফেরেন ২৬ রান করে। এরপর হাল ধরেন কোহলি এবং গিল। দুজনের ব্যাট থেকে আসে ১০৭ বলে ১১৮ রানের জুটি। গিল ৭১ বলে করে যান ৫৬ রান। কোহলি ৮ চার ও এক ছক্কায় ৯১ বলে করেন ৯৩ রান।

শ্রেয়াস আয়ার ৪৯ এবং রানা ২৯ রান করেন। শেষে লোকেশ রাহুলের অপরাজিত ২৯ এবং ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৭ রানে ম্যাচের ইতি টানে ভারত।

কিউইদের হয়ে কাইল জেমিসন নেন ৪টি উইকেট। ক্লার্ক ও আদিত্য আশক নেন একটি করে উইকেট।

এ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব সামলেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *