রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডে বহু শূন্যপদে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতা ও পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ডর ধানবাদ, রাঁচি, ওড়িশার সম্বলপুর, মধ্য প্রদেশের সিনগ্রাউলি, ছত্তিশগড়ের বিলাসপুর ও মহারাষ্ট্রর নাগপুরে নিয়োগ করা হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি। মোট শূন্যপদ ১২৫। ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে কোল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট coalindia.in মারফত।

মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কোল ইন্ডিয়ায় শূন্যপদ ৭, ভারত কোকিং কোল লিমিটেডে শূন্যপদ ১২, সেন্ট্রাল কোলফিলডস লিমিটেডে শূন্যপদ ১৫, সিএমপিডিআইএলে শূন্যপদ ৭, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে শূন্যপদ ১২, মহানদী কোলফিল্ডস লিমিটেডে শূন্যপদ ২০, নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে শূন্যপদ ২০, সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে শূন্যপদ ২০, ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে শূন্যপদ ১২।

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএ/সিএমএ ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ ডিসেম্বরের নিরিখে ২৮ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে।

কোনো আবেদনমূল্য লাগবে না। মেধা তালিকা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *