দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে একমত হয়েছে, যা নিয়ে চলতি সপ্তাহেই দেশ দুটির শীর্ষ নেতারা আলোচনা করবেন।

স্কট বেসেন্ট সিবিএস নিউজকে জানিয়েছেন, এর মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম ও বিরল খনিজের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণ স্থগিতের ব্যাপারে ‘চূড়ান্ত চুক্তির’ বিষয়ও রয়েছে।

তিনি বলেছেন, চীনা পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্পের হুমকি কার্যকর হবে এটি তিনি কল্পনাও করেননি, যেখানে চীন যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন ক্রয় করা শুরু করতে যাচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ বাণিজ্য যুদ্ধে উত্তেজনা আরও বাড়ানোর বিষয়টি এড়ানোর চেষ্টা করছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *