আমির খান মুত্তাকি ভারতীয় একজন কর্মকর্তার সঙ্গে হাত মেলাচ্ছেন

ছবির উৎস, X/@MEAIndia

ছবির ক্যাপশান, ইতোমধ্যে দিল্লি এসে পৌঁছেছেন আমির খান মুত্তাকি

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন, বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন তিনি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় রয়েছেন মি. মুত্তাকি। তাই ভারত সফরের জন্য তার বিশেষ ছাড়ের প্রয়োজন।

এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে। তার এই আটদিনব্যপী সফরের সূচনা হচ্ছে বৃহস্পতিবার।

প্রসঙ্গত, মি. মুত্তাকির সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারও ভারতে। তার সঙ্গে রয়েছে প্রতিনিধিদের একটা বড় দল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই কিয়ের স্টারমারের প্রথম ভারত সফর।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *