কাঠের একটি ট্রেতে কালো গোলমরিচ রাখা

ছবির উৎস, গেটি ইমেজেস

ছবির ক্যাপশান, গোলমরিচ খাদ্যের পুষ্টিগুণ বাড়িয়ে দিতে পারে

বর্তমানে আমরা অনেকেই প্রায় না ভেবেই খাবারের ওপর গোলমরিচ ছিটিয়ে দিই। কিন্তু অনেকেই জানেন না এই সাধারণ অভ্যাসটি কেবল স্বাদ নয়, খাদ্য থেকে পাওয়া পুষ্টিও বাড়াতে পারে।

খাবারের স্বাদ বাড়াতে সেই প্রাচীন কাল থেকে মানুষ সাধারণত লবণ, বিভিন্ন ধরনের মসলা ও ভেষজ পাতা বা হার্ব নামে যা পরিচিত, তা ব্যবহার করে আসছেন, যাকে সিজনিং বলা হয়।

আবার সালাদের মতো কিছু কিছু খাবার তো গোলমরিচ, সস, ভিনেগার ও অলিভ অয়েলের মতো উপাদান যোগ না করে, অর্থাৎ ড্রেসিং না করে খাওয়ার কথা অনেকে ভাবতেই পারেন না।

চমকে যাওয়ার মতো কথা হলো, খাবারে সিজনিং বা ড্রেসিং যাই করা হোক না কেনো তা স্বাদ বাড়ানোর পাশাপাশি ভিটামিন ও খনিজ উপাদান শোষণে সহায়তা করে বাড়াতে পারে পুষ্টিগুণ, এমনটাই মত দিয়েছেন বিজ্ঞানীরা।

স্বাদ বাড়াবার ক্ষমতার জন্য হাজার হাজার বছর ধরে কালো গোলমরিচ অত্যন্ত মূল্যবান একটি মসলা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভারতবর্ষে প্রথম কালো গোলমরিচের চাষ শুরু হয় প্রায় ৩,৫০০ বছর আগে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *