কাতারের আমিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কাতারের আমিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে তিনি পারস্য উপসাগরীয় দেশ কাতারকে রক্ষা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করাসহ সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি-সমৃদ্ধ এই দেশটির ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখবে। যুক্তরাষ্ট্র কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সব আইনানুগ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

এই আদেশ যুক্তরাষ্ট্র এবং তার একটি গুরুত্বপূর্ণ আরব মিত্রের মধ্যে একটি বৃহত্তর নিরাপত্তা চুক্তির অংশ, যা প্রায় নেটো জোটের বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করে।

ধারণা করা হচ্ছে, এটি তার আঞ্চলিক প্রতিবেশীদের ঈর্ষার কারণ হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *