পার্ক স্ট্রিটের ফাইল ছবি, রাস্তা দিয়ে যাচ্ছে বেশ কয়েকটি ট্যাক্সি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কলকাতার পার্ক স্ট্রিটের অলিপাব নামে অতিপরিচিত একটি রেস্তোরাঁয় ‘বিফ’ দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে – পার্ক স্ট্রিটের ফাইল ছবি

কলকাতার একটি অতি পরিচিত রেস্তোরাঁয় মাটনের বদলে গোমাংস খাওয়ানো হয়েছে বলে সামাজিক মাধ্যমে ঝড় তুলে দিয়েছেন এক ইনফ্লুয়েন্সার।

তারা ‘মাটন স্টেক’ অর্ডার করেছিলেন, কিন্তু তাদের না জানিয়েই ‘বিফ স্টেক’ খাওয়ানো হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে জানিয়েছিলেন সায়ক চক্রবর্তী নামে ওই ইনফ্লুয়েন্সার।

তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ শেখ নাসিরুদ্দিনকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছিল। চারদিন হেফাজতে রাখার পরে মঙ্গলবার তার জামিন হয়েছে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে খাবার পরিবেশনকারীর ধর্ম জানতে চাওয়া হচ্ছে এবং তিনি মুসলমান, এটা শোনার পরে বলা হচ্ছে যে তাকে যদি কেউ শূকরের মাংস খাইয়ে দেয় – তখন কী হবে।

ঘটনাচক্রে, প্রায় ৮০ বছরের পুরোনো অলিপাব নামের ওই রেস্তোরাঁয় চিকেন, মাটন, বিফ ও পর্ক – সবই পাওয়া যায় এবং মদ্যপান করার সঙ্গে সঙ্গে বহু মানুষ এগুলি খেয়ে থাকেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *