বিক্রেতা শেখ রিয়াজুল
ছবির ক্যাপশান, বিক্রেতা শেখ রিয়াজুল

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গত রোববার গীতা পাঠের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। সেই ধর্মীয় অনুষ্ঠান চলাকালে চিকেন প্যাটিস বিক্রি করায় খাবার বিক্রেতাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

জানা গেছে নিগ্রহের শিকার ওই ব্যক্তির নাম শেখ রিয়াজুল। দীর্ঘদিন ধরে নিরামিষ ও আমিষ দুই ধরনেরই প্যাটিস বিক্রি করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মুরগির মাংসের পুর যুক্ত প্যাটিস বা পাফ বিক্রির কারণে ‘রোষাণলের’ শিকার হতে হচ্ছে মি. রিয়াজুলকে। তাকে মারধর করা হয়, কান ধরে ওঠবস করানো হয় এবং বাক্সে থাকা খাবার মাটিতে ফেলে দেওয়া হয়।

অভিযোগ, মোহম্মদ সালাউদ্দিন নামে আরেক বিক্রেতাকেও একইভাবে হেনস্তার শিকার হতে হয়েছে।

ওইদিন যারা এই বিক্রেতাদের ওপর চড়াও হন, তারা গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে। ডিসিপি সাউথ প্রিয়ব্রত রায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *