রাতে আপনি ঠিক কত ঘণ্টা ঘুমোচ্ছেন—৯ ঘণ্টা, ৭ ঘণ্টা, নাকি মাত্র ৫ ঘণ্টা? অনেকেই মনে করেন কম ঘুমিয়ে কাজ করা দক্ষতার লক্ষণ। কিন্তু গবেষণা বলছে, এই অভ্যাসই ধীরে ধীরে কমিয়ে দিতে পারে আপনার জীবনের আয়ু।

বর্তমান জীবনে মানসিক চাপ, কাজের চাপ ও অনিয়মিত জীবনযাত্রার কারণে নির্বিঘ্ন ঘুম অনেকের কাছেই বিলাসিতা হয়ে উঠেছে। অথচ বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম মোটেও লাক্সারি নয়—এটি সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের জন্য অপরিহার্য।

গবেষণায় কী উঠে এল?

Oregon Health and Science University (OHSU)-এর একদল গবেষকের সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে মানুষের গড় আয়ু কমে যায়। এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক জার্নাল SLEEP Advances-এ।

OHSU-র স্কুল অফ নার্সিংয়ের অধীনে থাকা Sleep, Chronobiology and Health Laboratory-এর গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশের গড় আয়ু সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। পরে সেই ডেটার সঙ্গে ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত CDC (Centers for Disease Control and Prevention)-এর সমীক্ষার তথ্য মিলিয়ে দেখা হয়।

গবেষণার প্রধান গবেষক অ্যান্ড্রু ম্যাকহিল জানান, “সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে হলে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম আবশ্যক।”

কম ঘুম মানেই বেশি ঝুঁকি

SLEEP Advances-এ প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছে, নিয়মিত ৭ ঘণ্টার কম ঘুম হলে ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়। এর প্রভাব পড়ে হৃদ্‌যন্ত্রের উপরও। দীর্ঘদিন এই অভ্যাস চললে আয়ু ধীরে ধীরে কমতে শুরু করে।

আরও পড়ুন: হাড়ের ব্যথা ও ক্ষয়ে কাবু? ওষুধ নয়, রোজের ডায়েটে রাখুন এই সস্তা খাবার

বিশেষজ্ঞদের সুপারিশ

American Academy of Sleep Medicine এবং Sleep Research Society—দু’টি সংস্থাই জানিয়েছে, রাতে ৭–৯ ঘণ্টা ঘুম হলে শরীর প্রকৃত বিশ্রাম পায়। এর সুফলগুলি হল—

  • ওজন নিয়ন্ত্রণে থাকে
  • রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে
  • মন-মেজাজ ভালো থাকে
  • মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা কমে
  • হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে
  • উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে
  • মনোযোগ ও স্মৃতিশক্তি বজায় থাকে

ঘুম কমিয়ে কাজ বাড়ানো নয়, বরং নিয়মিত পর্যাপ্ত ঘুমই সুস্থ ও দীর্ঘ জীবনের চাবিকাঠি। তাই আজ থেকেই নিজের ঘুমের সময়ের দিকে নজর দিন। কারণ, আপনার আয়ু নির্ভর করছে রাতের এই কয়েক ঘণ্টার উপরই।

আরও পড়ুন: খাবারের পাত্র ছোট করলে কমবে ওজন! কেমব্রিজ গবেষণায় মিলল অবাক করা তথ্য



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *