বাসিন্দারা বলছেন প্রায় দেড় হাজার ঘর পুড়েছে মঙ্গলবারের আগুনে
ছবির ক্যাপশান, বাসিন্দারা বলছেন প্রায় দেড় হাজার ঘর পুড়েছে মঙ্গলবারের আগুনে

একপাশে ইটের দেয়াল, দুই পাশে কয়েক টুকরো পাশে ভাঙা টিনের বেড়া, তার ওপরে আগুনে পোড়া টিন তুলে ছোট একটা খুপরি ঘড় পেতেছেন নির্মাণ শ্রমিক মো. সেলিম। আর নিচের পাঁকা মেঝে থেকে তখনো আগুনের উত্তাপ ছড়াচ্ছে কিছুটা।

আগের দিন সন্ধ্যায় ভয়াবহ আগুনে নিজ ঘরের মাত্র কয়েকখানা পোড়া টিন ছাড়া আর কিছুই বাঁচাতে পারেনি মি. সেলিম। স্ত্রী ও দুই সন্তান নিয়ে খোলা মাঠে রাত কাটানোর পর নিজ ঘরে ফিরেছেন, বেঁধেছেন ছোট ঘরখানাও।

বুধবার সকালে গিয়ে দেখা যায় সেই ঘরেই চার সদস্যের পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন মি. সেলিম।

স্ত্রী সুমী গৃহকর্মীর কাজ করেন। প্রতিদিনের মতো বিকেল তিনটার পর বাসায় ফিরে রান্না শেষ করেছেন মাত্র। এরই মধ্যে আগুন আর চিৎকারের শব্দ শুনে ছুটেছেন প্রাণ বাঁচাতে।

মিজ সুমী বিবিসি বাংলাকে বলছিলেন, “রান্না শেষ কইর‍্যা বাচ্চা দুইডারে মাত্র খাওয়াইতে বসছি। ওমনি দেহি আগুন। কোনমতে নিজেগো পরানডা লইয়া বাইচ্চা ফিরছি, আর কিছুই বাঁচাইতে পারি নাই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *