দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের সংকটময় সময়ে বিদেশ থেকে তারেক রহমানের দেশে ফেরাকে মানুষ গভীর আশার চোখে দেখছে।

তিনি বলেন, আজকে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। এই সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ তারেক রহমান নিজেই প্রকাশ করেছিলেন। সেই আগ্রহের প্রেক্ষিতেই আজ সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *