কক্সবাজার বিমানবন্দরের দুই তলা ভবন। সামনে একটি বিমানে উঠছেন কিছু যাত্রী যাদের মধ্যে একজন পুরুষের কোলে একটি শিশু রয়েছে এবং পুরুষটি এক নারীর হাত ধরে আছেন। বিমানের সামনের দিকে একটি দরজা খোলা এবং সেখানে ট্রলিতে করে মালপত্র তোলা হচ্ছে।
ছবির ক্যাপশান, কক্সবাজার বিমানবন্দরে ব্যাপক পরিবর্তন এনে আন্তর্জাতিক বিমান চলাচল শুরুর ঘোষণা করেছে সরকার

সমুদ্র থেকে শুরু হওয়া রানওয়ের জন্য আলোচিত কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। তবে কবে ও কোন আন্তর্জাতিক গন্তব্যে সেখান থেকে উড়োজাহাজ চলাচল শুরু হবে তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচল শুরুর একটি আলোচনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বিমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক কোনও এয়ারলাইন্স থেকে এখনো এই বিমানবন্দর ব্যবহারের জন্য কোনও চাহিদাপত্র যেমন আসেনি, তেমনি অভ্যন্তরীণ রুট হিসেবে এখন যেসব এয়ারলাইন্স কক্সবাজারে বিমান পরিচালনা করে তাদের দিকে থেকেও খুব একটা সাড়া কর্তৃপক্ষ পায়নি।

বরং এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক গন্তব্যে আসা-যাওয়ার যাত্রী কতটা পাওয়া যাবে তা নিয়ে উদ্বেগ আছে এয়ারলাইন্সগুলোর অনেকের মধ্যেই। যদিও রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে অনেক সংস্থার কাজে বিদেশিরা কক্সবাজারে যাতায়াত করেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *