শহীদ মিনারে সভায় ওসমান হাদির ছবি দেখা যাচ্ছে তার একজন সমর্থকের হাতে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শহীদ মিনারে সভায় ওসমান হাদির ছবি দেখা যাচ্ছে তার একজন সমর্থকের হাতে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো নেতার যোগ না দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

সোমবার শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করেছিলো ইনকিলাব মঞ্চ। ওই অনুষ্ঠানেই সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ জাবের জানিয়েছেন যে “বিএনপি সরাসরি উপস্থিত না হলেও জানিয়েছে, ইনকিলাব মঞ্চের সব আন্দোলনে সঙ্গে তারা একাত্মতা পোষণ করে”।

বিএনপির কোনো প্রতিনিধি না থাকলেও ওই সভায় দেশে এ মুহূর্তে সক্রিয় জামায়াতে ইসলামীসহ আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবারের এ সমাবেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম “একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব” বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

আলোচনা হচ্ছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়েও। তিনি সেভেন সিস্টার্সকে (ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য) ভারত থেকে আলাদা করার হুমকি দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *