প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা

ছবির উৎস, CA PRESS WING

ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা

বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওসমান হাদির ওপর হামলার পর দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার দুপুরে আয়োজিত এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহও বৈঠকে অংশ নেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে ছিলেন।

বৈঠক থেকে ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে দলগুলো। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখার কথাও বলেছেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *