ইসলামপন্থী দলের সমাবেশ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের মুসলিমদের মধ্যে অনেকে ওয়াহাবি ও সালাফি মতাদর্শে বিশ্বাসী – প্রতীকী ছবি

বাংলাদেশে গত কয়েক বছর ধরেই বিভিন্ন ঘটনায় কিংবা ধর্মীয় ব্যক্তিদের বক্তৃতা বিবৃতি ও আলোচনায় উঠে এসেছে ওয়াহাবি ও সালাফি প্রসঙ্গ। বিশেষ করে বিভিন্ন জায়গায় সুফি, পীর বা বাউলদের ওপর হামলার ঘটনাগুলোর পরে এসব আলোচনা সামনে আসছে।

যদিও ‘তৌহিদী জনতা’ নাম নিয়ে এসব হামলার ঘটনা কারা ঘটাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে – তা নিয়ে সরকারের দিক থেকে কখনোই সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য আসেনি।

ফলে এসব ঘটনার সাথে আদৌ ‘ওয়াহাবি বা সালাফিদের’ কোনো সম্পর্ক আদৌ আছে কী-না তাও নিশ্চিত নয়।

তবে গত এক বা দেড় দশকে দেশের অনেক মসজিদে জুমার নামাজের আগে বয়ানে কোনো কোনো ইমামকে সালাফিদের সমালোচনা, আবার কোনো ইমামকে ওয়াহাবিদের সমালোচনা করে বয়ান দিতে দেখা যাচ্ছে।

মুসলিমদের মধ্যে ওয়াহাবি ও সালাফি কারা, বাংলাদেশে কীভাবে এবং কেন ক্রমান্বয়ে তারা আলোচনায় জায়গা করে নিলো, তারা কি একই ধারার না-কি পরস্পরবিরোধী- এমন অনেক প্রশ্ন অনেকের মধ্যেই আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *