স্থূলতাজনিত সমস্যা বোঝাতে ব্যবহৃত প্রতীকী ছবি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, টাইপ-২ ডায়াবেটিসের জন্য তৈরি ওষুধ অনেক ক্ষেত্রে ওজন কমানোর জন্য ব্যবহার করা হয়- প্রতীকী ছবি।

ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক সম্প্রতি তাদের বহুল আলোচিত ওষুধ ওজেম্পিক ভারতে বাজারে ছেড়েছে।

এই ওষুধ মূলত টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে ওজন কমানোর (ফ্যাট লস) ক্ষেত্রে ওজেম্পিকের ব্যবহার কিন্তু বিশ্বজুড়ে আলোচিত।

২০২৩ সালে ‘দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি’তে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, ভারতে প্রায় দশ কোটি দশ লক্ষ মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত। এদের মধ্যে বেশিরভাগেরই টাইপ-২ ডায়াবেটি আছে এবং এই জাতীয় ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

ভারতের কেন্দ্র সরকারের অধীনস্থ ন্যাশনাল হেলথ মিশনের আওতায় সচেতনতামূলক প্রচারের উপর জোর দিলেও তৃণমূলস্তরে ডায়াবেটিস এখনো চ্যালেঞ্জ হিসাবেই রয়ে গিয়েছে।

ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু নতুন ওষুধ (বিশেষত জিএলপি-১ ভিত্তিক) এখন ‘ফ্যাট লস’-এর ওষুধ হিসাবেও আলোচনার কেন্দ্রে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *