বিএনপি চাইছে নির্বাচন

ছবির উৎস, Getty Images

বাংলাদেশে সংবিধান সংস্কারসহ ৪৮ দফা প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন যেসব সুপারিশ করেছে, তা বিএনপিকে কিছুটা বিপাকে ফেলে দিয়েছে কি-না সেই প্রশ্ন আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে।

কারণ ওই সুপারিশমালাকে দল ও জনগণের সঙ্গে প্রতারণা আখ্যায়িত করলেও, এর বিরুদ্ধে দলটি শক্ত কোনো অবস্থান নিতে পারছেনা নির্বাচন যেন ঘোষিত সময়েই হতে পারে সেই বিষয়টি চিন্তা করে।

এমনকি তারা এসব সুপারিশ গ্রহণ না করা বা প্রত্যাখ্যান করছে- এমন কোনো ঘোষণাও দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, তাদের ধারণা ‘সংস্কার বিরোধী তকমা’ যেন না লাগে সেজন্যই এমন অবস্থান নিয়েছে দলটি।

তবে বিএনপির ভেতরে অনেকেই মনে করেন, বিএনপি এই মুহূর্তে শক্ত কোনো অবস্থান নিলে সেটিকে কোনো কোনো গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দেয়ার কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। কারণ তাদের মতে, সরকারের ভেতরে ও বাইরে অনেকেই ফেব্রুয়ারির নির্বাচন যাতে বিলম্বিত করানো যায় সেজন্য সক্রিয় আছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *