সুপ্রিম কোর্টে প্রবেশ করছেন মমতা ব্যানার্জী

ছবির উৎস, X/AITC

ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জী

ভারতের সুপ্রিম কোর্টে বুধবার এক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজের দায়ের করা মামলায় নিজেই যুক্তি উপস্থাপন করেছেন আদালতে।

মিজ. ব্যানার্জীর আইনের ডিগ্রি আছে।

ভারতের আইন আদালত সংক্রান্ত খবরের পোর্টাল ‘লাইভ ল’ জানাচ্ছে যে কোনো মুখ্যমন্ত্রী এই প্রথম নিজে শীর্ষ আদালতে সওয়াল করলেন। তবে তিনি অল্প কিছুক্ষণের জন্যই আদালতের সামনে নিজের বক্তব্য পেশ করেন।

পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রীর হয়ে সিনিয়র আইনজীবী শ্যাম দিভানই মূল সওয়াল জবাবটা চালিয়েছেন প্রধান বিচারপতি সুর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি আর বিচারপতি ভিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে।

আদালত আজকের শুনানির শেষে নির্দেশ দিয়েছে যাতে মামলার অন্য পক্ষ – ভারতের নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জীর দায়ের করা মামলার জন্য আইনি নোটিশ পাঠানো হয়। আগামী সোমবার আবার মামলাটি উঠবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *