এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যের মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক

ছবির উৎস, Debarchan Chatterjee/NurPhoto via Getty Image

ছবির ক্যাপশান, এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যের মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক

ভারতের নির্বাচন কমিশন সোমবার বিকেলে ঘোষণা করেছে যে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের ১২টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকায় ‘নিবিড় সংশোধনের’ প্রক্রিয়া শুরু হবে।

পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরালা, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ সহ ১২টি রাজ্যের তালিকায় আসামের নাম নেই। যদিও পশ্চিমবঙ্গ ও তামিলনাডুর সঙ্গেই আসামেও মাস ছয়েকের মধ্যে বিধানসভার নির্বাচন হওয়ার কথা।

তার আগেই এই নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন – এসআইআর প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা করছে বিরোধী দলগুলো।

কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি নেতারা দাবি করে আসছেন যে, পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্যে বহু কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন। ‘নিবিড় সংশোধন’ হলেই বাদ পড়বে ‘অবৈধ বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গারা’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *