বিশোয়াস কুমার রমেশ।
ছবির ক্যাপশান, বিশোয়াস কুমার রমেশ

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছিল ওই বিমানে সওয়ার ২৪১ জনের, বেঁচে গিয়েছিলেন মাত্র একজন। তার নাম বিশোয়াস কুমার রমেশ।

এই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিজেকে “বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি” হিসেবে বিবেচনা করেন। যদিও তীব্র শারীরিক এবং মানসিক যন্ত্রণা এখনো পিছু ছাড়েনি তার।

গুজরাতের আমেদাবাদে চলতি বছরের জুন মাসে বিধ্বস্ত হয় ওই লন্ডনগামী বিমান। বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পর ধ্বংসস্তূপ থেকে জীবিত বেরিয়ে আসা বিশোয়াস কুমার রমেশের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। মুহূর্তে বিশ্বেজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিবিসিকে বলেছেন, বেঁচে যাওয়াটা নিতান্তই ‘অলৌকিক’ ছিল। একইসঙ্গে এও জানিয়েছেন, ওই ঘটনায় নিজে বেঁচে ফিরলেও কীভাবে সব কিছু হারিয়েছেন তিনি।

এয়ার ইন্ডিয়ার ওই বিমানে তার ছোট ভাই অজয়ও ছিলেন। কিছুটা দূরের আসনে বসা ছোট ভাই রেহাই পাননি। চলতি বছরের জুন মাসের ওই ঘটনায় মৃত্যু হয়েছিল তার ভাই অজয়ের।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *