সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষা, সংস্কৃতিতে আরও জোর দিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলা জল’ গাওয়া বাধ্যতামূলক করা হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দপ্তর। মন্ত্রী ব্রাত্য বসু নিজের সোশাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, জাতীয় সঙ্গীত ‘জনগণমন অধিনায়ক জয় হে’র পাশাপাশি প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলা জল’ও।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্যানুসারে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালে রচিত বিখ্যাত “বাংলার মাটি বাংলার জল” গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত “জনমনগণ অধিনায়ক জয় হে”র প্রতি বিদ্যালয়ে নিয়মিত গাওয়ার পাশাপাশি, এই রাজ্যসঙ্গীত গীত হলে, তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যর বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলে আমরা দৃঢ়বিশ্বাসী।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *