শীতের সকাল

ছবির উৎস, Getty Images

বাংলা পঞ্জিকার পাতায় অগ্রহায়ন আসতে বাকি আরো কয়েকদিন। কার্তিকের এই শেষ লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে।

সারাদেশের কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশা, সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে- এই যেন জনপদে নেমেছে শীত।

মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষ রাতে হালকা শীতের অনূভুতি হলেও সকাল থেকে মধ্যরাত গরমের অস্বস্তি যেন কাঁটছে না।

মাঠের কৃষক কিংবা শ্রমজীবী কিংবা কর্মজীবী মানুষের মনে প্রশ্ন- কবে আসবে শীত, কিংবা এবার প্রকৃতিতেও বা কতটা শীত নামবে।

শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, তবে গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে, ফলে গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *