দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে কলকাতায় হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে বিক্ষোভ
ছবির ক্যাপশান, দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে কলকাতায় হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে বিক্ষোভ

বাংলাদেশের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে ভারতের নানা রাজ্যে বিক্ষোভ শুক্রবারও অব্যাহত থেকেছে। এই ইস্যুতে বিক্ষোভগুলি প্রথমে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে শুরু হলেও গত কয়েকদিন ধরে সেগুলি মূলত কলকাতায় সংগঠিত হচ্ছে।

শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে কয়েকশো হিন্দু সাধু সন্ন্যাসীকে নিয়ে বিক্ষোভ দেখাতে হাজির হন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সেরে বেরিয়ে সংবাদমাধ্যমকে মি. অধিকারী বলেন, “আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব।”

এর আগে শুক্রবার দুপুরে ওই উপদূতাবাসের সামনে হিন্দু সংহতি নামের একটি সংগঠনের সদস্যরাও বিক্ষোভ দেখিয়ে আসেন।

এদিন উপদূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। উপদূতাবাস থেকে প্রায় দুশো মিটারএলাকায় পুলিশ যেন এক দুর্ভেদ্য লোহার ব্যারিকেড গড়ে তুলেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *