কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী - ফাইল ছবি

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী – ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফরি এপস্টিনের ‘ফাইলে’ ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর নাম উঠে আসার পরে বিরোধীরা তার পদত্যাগের দাবি তুলেছেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস সম্প্রতি ‘এপস্টিন ফাইল’এর যে বড় সংখ্যক নথি প্রকাশ করেছে, সেখানেই মি. পুরীর সঙ্গে জেফরি এপস্টিনের ইমেইলের মাধ্যমে কথোপকথনের তথ্য রয়েছে।

এপস্টিন ২০০৮ সালেই যৌন অপরাধী হিসাবে ঘোষিত হলেও হরদীপ সিং পুরী তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে।

মি. পুরী অবশ্য দাবি করেছেন যে এপস্টিনের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না।

বিবিসি ‘এপস্টিন ফাইল’ ঘেঁটে খুঁজে বার করার চেষ্টা করেছে যে সেখানে আপত্তিজনক কী আছে? এরজন্য ‘এপস্টিন ফাইল’এর নথিগুলি খুঁটিয়ে পড়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *