আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন

ছবির উৎস, NCP

ছবির ক্যাপশান, আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আন্দোলনকারীদের এই দলটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে প্রার্থী ঘোষণা করেছে।

বুধবার সকাল এগারোটায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন মনোনয়ন ঘোষণা করেছেন।

দলটির শীর্ষ দুইজন নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

মনোনয়ন ঘোষণার পরে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ” আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাবো বা পাবো না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *