ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের চোটের খবর গত সপ্তাহের। একই সাথে তার বিশ্বকাপও শেষ হয়ে গেছে বলে এ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন। এবার অস্ত্রোপচারের পর নিশ্চিত হওয়া গেছে তার চোটের প্রকৃত খবর। প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে থাকবে হবে তাকে।

অস্ত্রোপচারের পর রদ্রিগো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, অস্ত্রোপচারে সবকিছু ঠিকঠাক হয়েছে! আজ থেকে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একজন নতুন রদ্রিগোর জন্ম… আমি এই পুরো প্রক্রিয়াটি অতিক্রম করতে এবং আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ অনুভব করতে প্রস্তুত। ভালোবাসার প্রতিটি বার্তার জন্য সত্যিই কৃতজ্ঞ।’

রদ্রিগোর অস্ত্রোপচারের পর তার সার্বিক অবস্থা জানাতে একটি বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি সেখানে লিখেছে, ‘আমাদের খেলোয়াড় রদ্রিগো তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের ফাটল এবং পার্শ্বীয় মেনিস্কাসের ছিঁড়ে যাওয়ার জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন। রিয়াল মাদ্রিদের মেডিকেল কর্মীদের তত্ত্বাবধানে ডাঃ ম্যানুয়েল লেইস এ অস্ত্রোপচারটি করেছেন। আগামী দিনে রদ্রিগো তার পুনর্বাসন শুরু করবেন।’

লা লিগায় গেতাফের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন ২৫ বর্ষী রদ্রিগো। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, ডান হাটুতে অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস চোটে পড়েছেন। মঙ্গলবার অস্ত্রোপচারের পর জানা গেছে ১০ মাস মাঠের বাইরে থাকবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *