এই খবরটি পডকাস্টে শুনুনঃ

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত নির্বাচন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে কমিশনকে চিঠি দিয়েছে। আগামী সপ্তাহে গণভোট সংক্রান্ত আইন পাস হওয়ার কথা রয়েছে। আইন পাস হলে ইসি গণভোটের প্রস্তুতিও শুরু করবে।

তিনি বলেন, বর্তমান কমিশনকে যে ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, পূর্ববর্তী কোনো কমিশনকে তা মোকাবিলা করতে হয়নি। কারণ ইসি আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করছে এবং এ ক্ষেত্রে বিকল্প কোনো পথ নেই।

নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি উল্লেখ করে সিইসি বলেন, গত দুই-তিন দিনে জনমানসের সেই চাপ অনুভব করা গেছে। তবে যতো চ্যালেঞ্জই আসুক, জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়াই ইসির মূল লক্ষ্য। রাজনৈতিক দলগুলোকেও এ প্রতিশ্রুতি দেওয়া রয়েছে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসির লক্ষ্য কেবল একটি—ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন। এ বিষয়ে কমিশন আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেন, রাজনৈতিক বাস্তবতা খুব অনুকূল না হলেও স্বচ্ছ নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই বিশ্বাস করেন। রাজনৈতিক নেতারা দায়িত্বশীল ও বিচক্ষণ—এ আশা ইসির রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *