
Bangladesh vs India Football: ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখন যে জায়গায়, তাতে যে কোনও পর্যায়েই এই দুই দেশের লড়াই উত্তেজক হয়ে উঠছে। মঙ্গলবার ভারত-বাংলাদেশের ফুটবল ম্যাচ ঘিরেও উত্তেজনা বাড়ছে।
AFC Asian Cup 2027 Qualifier: শেখ হাসিনাকে (Sheikh Hasina) কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে (National Football Stadium Dhaka) বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত (Bangladesh vs India)। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের (AFC Asian Cup 2027 Qualifier) এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। হামজা চৌধুরী (Hamza Choudhury) যোগ দেওয়ার পর শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশ দল। তবে ভারতীয় দলেও যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ায় জন্মানো রায়ান উইলিয়ামস (Ryan Williams)। তিনি ভারতীয় পাসপোর্ট পেয়ে গিয়েছেন। এখন থেকে ভারতীয় দলের হয়েই খেলবেন উইলিয়ামস। ফলে ভারতীয় দলের শক্তি বেড়ে গিয়েছে। মঙ্গলবারের এই ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। খালিদ জামিল (Khalid Jamil) প্রধান কোচ হওয়ার পর থেকে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। মঙ্গলবার সেই ধারাবাহিকতা বজায় রাখাই ভারতীয় ফুটবলারদের লক্ষ্য।
কখন, কীভাবে দেখা যাবে ভারত-বাংলাদেশ ম্যাচ?
মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারতে টেলিভিশনে সরাসরি এই ম্যাচ সম্প্রচার হচ্ছে না। তবে ফ্যানকোড (Fancode) অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ফলে যাঁরা ম্যাচ দেখতে চান, তাঁদের ফ্যানকোডে চোখ রাখতে হবে।
