এইচএসসিতে পাশের হারে এবারও এগিয়ে মেয়েরা

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, এইচএসসিতে পাশের হারে এবারও এগিয়ে মেয়েরা

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় গত ২০ বছর ধরে গড় পাশের হার ৬০ শতাংশের ওপরে ছিল। বিশেষ করে করোনা মহামারির পর গত চার-পাঁচ বছরে গড় পাশের হার ছিল ৮০ শতাংশের আশপাশে। সেই বিচারের এবারের ফলকে ‘বিপর্যয়’ মনে করছেন অনেকে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

অর্থাৎ এবছর পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন, সংখ্যার হিসেবে যা পাঁচ লাখের বেশি।

এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারার বিষয়টি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *