উত্তর পূর্ব দিল্লির দাঙ্গায় ৫৪ জন নিহত হয়েছিলেন - ফাইল ছবি

ছবির উৎস, Javed Sultan/Anadolu Agency via Getty Images

ছবির ক্যাপশান, উত্তর পূর্ব দিল্লির দাঙ্গায় ৫৪ জন নিহত হয়েছিলেন – ফাইল ছবি

প্রায় পাঁচ বছর আগে দিল্লিতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই ঘটনায় দুই অভিযুক্ত – উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন সুপ্রিম কোর্ট নাকচ করে দেওয়ায় ভারতের পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সোমবার দুই অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করার যুক্তি হিসেবে জানিয়েছে, দাঙ্গায় যে এই দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তা তথ্য প্রমাণের দিকে প্রাথমিক নজর দিলেই বোঝা যাচ্ছে।

আদালত এও বলেছে যে তারা পাঁচ বছর ধরে কারাগারে আছেন এবং তাদের বিচার এখনো শুরু হয়নি – শুধু এই কারণে জামিন দেওয়া যায় না।

দিল্লি দাঙ্গা মামলায় অন্য পাঁচজন অভিযুক্তকে অবশ্য জামিন দেয় আদালত। তাদের ব্যাপারে আদালত বলেছে যে দাঙ্গায় ওই পাঁচজনের ভূমিকা ছিল সীমিত পর্যায়ে ছিল।

তবে ওই রায়ের পরের দিনই ভিন্ন একটি মামলায়, সুপ্রিম কোর্টের দুই বিচারপতির অন্য একটি বেঞ্চ আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় অভিযুক্তকে জামিন মঞ্জুর করে। সেই বেঞ্চটি জানায় যে যদি কোনো তদন্তকারী সংস্থা বা আদালত সময়মতো কারও বিরুদ্ধে বিচার শেষ করতে না পারে তবে তাদের জামিনের আবেদনের বিরোধিতা করা উচিত নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *