যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে প্রধানউপদেষ্টার সাথে তার প্রতিনিধি দলের সদস্যরা

ছবির উৎস, CA PRESS WING

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে তার প্রতিনিধি দলের সদস্যরা

সরকারি নথি ও বাংলাদেশের গণমাধ্যমে খবর বলছে, দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৪ মাসে ১৩ বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সরকারের অন্যান্য উপদেষ্টারাও নিয়মিত বিদেশ সফর করছেন। এর মধ্যেকোনো কোনো উপদেষ্টাকে ‘গুরুত্বহীন’ নানা অনুষ্ঠানেও তাদের অংশ নিতে দেখা গেছে বলেও সমালোচনা রয়েছে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র সফর করে মাত্রই দেশে ফিরলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, যেই সফরে তার সঙ্গী হয়েছিলেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের কয়েকজন প্রতিনিধিও।

সরকারি একটি নথিতে দেখা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সফরে অন্তত একশোজন তালিকাভুক্ত হয়েছিলেন।

যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গেলো সপ্তাহে একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন ৬২ জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *