প্রথম ওভারেই অভিষেক শর্মার উইকেট হারানোর পর ব্যাটে ঝড় তোলেন ঈশান কিষাণ। ভারতের সংগ্রহটাও ছুটছিল ঝড়ের গতিতে। নবম ওভারে কিষাণকে ফিরিয়ে রানের গতি কিছুটা নিয়ন্ত্রণে আনে পাকিস্তান। তবে কিষাণের ৭৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়ে ভারত।

ইনিংসের ষষ্ঠ বলে অভিষেক শর্মাকে ফেরান সালমান। রানের খাতা খোলার আগেই ফেরেন ভারত ওপেনার। দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৮৭ রান যোগ করেন কিষাণ। ৮.৪ ওভারে কিষাণকে ফেরান সাইম আইয়ুব। ১০ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৭৭ রান করেন ভারত ওপেনার।

১৫তম ওভারে ১২৬ রানে পাকিস্তানকে জোড়া শিকার এনে দেন সাইম। ২৪ বলে ২৫ রান করা তিলককে ফেরানোর পরের বলে হার্দিক পান্ডিয়াকে ফেরান খালি হাতে। পঞ্চম উইকেটে সূর্যকুমার যাদব ও শিভম দুবে মিলে যোগ করেন ৩৩ রান। ১৮.৫ ওভারে দলীয় ১৫৯ ভারত অধিনায়ককে ফেরান উসমান তারিক। সূর্যকুমার ২৯ বলে ৩২ রান করেন।

ইনিংসে এক বল বাকি থাকতে দলীয় ১৭৫ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। শিভম দুবে রানআউট হয় ১৭ বলে ২৭ রান করেন। পরে রিংকু সিং ও অক্ষর প্যাটেল মিলে ইনিংস শেষ করেন। রিংকু ৪ বলে ১১ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে সাইম আইয়ুব ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন। সালমান আঘা ও উসমান তারিক নেন একটি করে উইকেট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *