ভারতীয় নারী সরবজিৎ কউর (ডানে), পাশে তার পাকিস্তানি স্বামী নাসির হুসেন

ছবির উৎস, Ahmad Pasha

ছবির ক্যাপশান, ভারতীয় নারী সরবজিৎ কউর (ডানে), পাশে তার পাকিস্তানি স্বামী নাসির হুসেন

সরবজিৎ কউর নামে যে ভারতীয় নারী পর্যটক ভিসায় পাকিস্তানে গিয়ে সেদেশের এক নাগরিককে বিয়ে করেছিলেন, তাকে এবং তার স্বামী – দুজনকেই আটক করেছে পাকিস্তানের পুলিশ।

সরবজিৎ কউর নামের ওই ভারতীয় নারীকে বৃহস্পতিবার ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠাতে পারে পাকিস্তান। তবে তার পাকিস্তানি স্বামীকে হেফাজতে রেখেই তদন্ত চলবে বলে বিবিসিকে জানিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সরদার রমেশ সিং আরোরা।

সরবজিৎ কউর গত বছরের চৌঠা নভেম্বর একদল শিখ তীর্থযাত্রীর সঙ্গে পাকিস্তানে প্রবেশ করেন এবং তার ভিসার মেয়াদ ছিল ১৩ই নভেম্বর পর্যন্ত। কিন্তু তিনি ভারতে ফিরে যাননি।

মিজ. কউর এরপরে পাকিস্তানের পাঞ্জাবে শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেন। সেই থেকে তিনি পাকিস্তানেই বসবাস করছেন।

পাকিস্তানের নানকানা সাহিব শিখ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র তীর্থক্ষেত্র। ভারতীয় শিখদের ওই তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য পাকিস্তান বিশেষ ধর্মীয় ভিসা দিয়ে থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *