ইরান যুদ্ধের কারণে মার্চের শুরু থেকেই কাতারের এলএনজি সরবরাহ বন্ধ (ফাইল ছবি)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইরান যুদ্ধের কারণে মার্চের শুরু থেকেই কাতারের এলএনজি সরবরাহ বন্ধ (ফাইল ছবি)

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অস্থিরতা চলছে বৈশ্বিক জ্বালানি খাতে। বাড়তি চাহিদা থাকায় আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম।

এমন প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিয়ে দুঃশ্চিন্তায় বাংলাদেশেও। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেই মনে করছেন ঢাকায় বিশেষজ্ঞরা।

বৈশ্বিক জ্বালানি পরিবহনের অতি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি বন্ধের প্রভাব এরইমধ্যে বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে।

এবার মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নিয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।

বিশেষ করে বাংলাদেশের জন্য খারাপ খবর হয়ে এসেছে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলার ঘটনা। কারণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির ক্ষেত্রে এই দেশটির ওপরই বড় মাত্রায় নির্ভরশীল বাংলাদেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *