ইরান যুদ্ধ থেকে কার্যত পিছু হটার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক তর্ক-বিতর্ক জোরালো হয়েছে। ডেমোক্র্যাট নেতা থেকে শুরু করে মার্কিন কংগ্রেসের অনেক সদস্য প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করতে শুরু করেছেন।

আজ (8 এপ্রিল) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে পার্স টুডে এসব তথ্য জানিয়েছে।

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ও ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, আমি খুশি যে ট্রাম্প পিছু হটেছেন এবং তিনি নিজের হাস্যকর ফাঁকা বুলি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজছেন।

প্রেসিডেন্টকে অপসারণের দাবি জানিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেছেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করতে হবে এবং আমরা আর আমাদের দেশ ও বিশ্বের স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।

যুদ্ধের যৌক্তিকতা নিয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি বলেছেন, আমরা জানি না এই সব পদক্ষেপ (যুদ্ধ) আসলে কেন নেওয়া হয়েছিল? এই যুদ্ধবিরতিও ট্রাম্পের বোকামিপূর্ণ সিদ্ধান্তের চক্রেরই অংশ। তিনি একটি সঙ্কট তৈরি করেন, এরপর আমেরিকার মানুষকে বলতে চেষ্টা করেন যে, সঙ্কট সমাধান করেছেন এবং তারপর সেই পথটিও আবার উল্টে যায়। ঠিক এমনটাই ঘটেছে এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ক্ষেত্রে। তিনি সংকট তৈরি করেন এবং সেই সংকটের সমাধান করে ক্রেডিট নেয়ার চেষ্টা করেন।

এছাড়া, মার্কিন সিনেটর ক্রিস মারফি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন যে, ইরান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন। আর ইরানের ওপর হামলা বন্ধ করা হলে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতির প্রক্রিয়ার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া পাওয়া গেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *