হামলার পর পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখছেন একজন ফিলিস্তিনি ব্যক্তি

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, হামলার পর পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখছেন একজন ফিলিস্তিনি ব্যক্তি

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা একের পর এক হামলা চালাচ্ছে। ঘরবাড়ি, যানবাহন এবং ফসলি জমিতেও আগুন ধরিয়ে দিচ্ছে তারা।

শনিবার ১৮ বছর বয়সী ইহুদি তরুণ- ইহুদা শেরম্যানের মৃত্যুর পর এই সহিংসতার সূত্রপাত হয়।

জানা গেছে, কোয়াড বাইক চালানোর সময় এক ফিলিস্তিনির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল নাকি দুর্ঘটনা, তা তারা তদন্ত করছে।

এর প্রতিক্রিয়ায়, বসতি স্থাপনকারীদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মৃত্যুর বদলা নিতে “প্রতিশোধ অভিযানের” ডাক দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমে একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, রাতারাতি ২০টিরও বেশি হামলার খবর পাওয়া গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *