ডোনাল্ড ট্রাম্প একটি পোডিয়ামে দাঁড়িয়ে সামনের দিকে সোজা তাকিয়ে আছেন, তার কোটে আমেরিকান পতাকার পিন

ছবির উৎস, EPA

শেষ পর্যন্ত ঠান্ডা মাথারই জয় হলো– অন্তত এখনকার মতো।

ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি “চূড়ান্ত” শান্তি চুক্তির “খুব কাছাকাছি” পৌঁছেছে এবং আলোচনা এগিয়ে নিতে তিনি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

ঠিক শেষ মুহূর্তে এই ঘোষণা আসে এমনটি নয়। তবে, রাত ৮টার মধ্যে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালাবে—ট্রাম্পের এমন ঘোষণার সময়সীমা তখন প্রায় ঘনিয়ে আসছিল ছিল।

এর সবকিছুই নির্ভর করছে ইরানের লড়াই স্থগিত করা এবং হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়ার ওপর—যা করবে বলেছে দেশটির শাসকগোষ্ঠী। যদিও একই সঙ্গে জলপথটির ওপর তাদের “আধিপত্য” বজায় থাকার কথা তারা জোর দিয়ে বলছে।

এই চুক্তি ট্রাম্পকে এক বিপজ্জনক সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ দিয়েছে—হয় তিনি “আজ রাতেই একটি পুরো সভ্যতা মারা যাবে” প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সংঘাত আরও বাড়াতেন, না হয় পিছু হটে নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়তো কেবল সাময়িক স্বস্তিই কিনে নিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *