ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ওমানে বৈঠক করেন

ছবির উৎস, EPA/Shutterstock

ছবির ক্যাপশান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ওমানে বৈঠক করেন

ইরান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে আলোচনা “আপাতত শেষ” হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।

আজকের আলোচনার কোনও বিবরণ এখনো প্রকাশ করা হয়নি এবং ইরানি আলোচক দল তাদের বাসভবনে ফিরে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে “ভালো শুরু” বলে অভিহিত করেছেন।

যদিও অনেক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে এবং সেসব নিয়ে সামনের দিনগুলোয় আলোচনা অব্যাহত থাকবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র , এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলিকে সমর্থন এবং ‘নিজ জনগণের সাথে আচরণ’ বিষয়গুলি নিয়ে আলোচনা এগোতে চেয়েছিলো ওয়াশিংটন, বুধবার জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *