শুক্রবার রাতে তেহরানে যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, শুক্রবার রাতে তেহরানে যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়

ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া গণ-আন্দোলনের মুখোমুখি ইরান। বিপুল জনতা দেশটির রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিয়েছেন।

২০২২ সালে তেহরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে হওয়া বিক্ষোভের পর চলমান আন্দোলনকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে।

ইরানে এবারের আন্দোলন শুরু হওয়ার পেছনে মূলত দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দাকেই দায়ী করা হচ্ছে।

ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে।

জানা গেছে, দেশটির ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে অসংখ্য মানুষ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *