এক্সরেতে পায়ে ক্ষতের চিহ্ন দেখা যাচ্ছে
ছবির ক্যাপশান, ইরানে নিরাপত্তা বাহিনী আহত ব্যক্তিদের শনাক্ত করার জন্য মেডিকেল রেকর্ড ক্রমাগত পর্যবেক্ষণ করে যাচ্ছে

“মানুষ আমাদের সাহায্য করেছিলো এবং আমরা একটি গাড়িতে উঠেছিলাম… আমি বলেছিলাম, আমাদের হাসপাতালে নিও না”।

তারা (ছদ্মনাম) নামের একজন বিক্ষোভকারী এবং তার বন্ধু ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে একটি বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন।

ঠিক তখনই মোটরসাইকেলে করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসে এবং জনগণের উদ্দেশ্যে চিৎকার করতে শুরু করে।

“আমার বন্ধু নিরাপত্তা বাহিনীর একজন সশস্ত্র সদস্যকে বললো, ‘আমাদের গুলি করো না’ এবং সে তখনই আমাদেরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। আমরা মাটিতে পড়ে যাই। আমাদের সব পোশাক রক্তে ভেজা ছিল,” বলেন তিনি।

এই লেখায় বিক্ষোভকারীদের নিরাপত্তার কারণে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *