ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার একটি বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ক্যামুফ্লাজ পোশাক পরিহিত এক পাকিস্তানি রেঞ্জার

ছবির উৎস, Farooq Naeem / AFP via Getty Images

ছবির ক্যাপশান, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার একটি বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ক্যামফ্লজ পোশাক পরিহিত এক পাকিস্তানি রেঞ্জার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আপাতত প্রশ্নের মুখে পড়ল।

আলোচনার আগে, পাকিস্তান সরকারের কর্মকর্তাদের বেশ আশাবাদী ভঙ্গিমায় কথা বলতে শোনা গিয়েছিল। জোর দিয়ে তারা বলছিলেন যে, পাকিস্তানের উপর উভয় পক্ষের আস্থা রয়েছে যা অন্যদের নেই।

মার্কিন প্রতিনিধিদলের প্রধান ও দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বেশ আশাবাদী ছিলেন। কিন্তু রবিবার রাতভর আলোচনা হওয়ার পরে তিনি ঘোষণা করেন যে, আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

আলোচনায় একাধিক বিষয় অমীমাংসিতই রয়ে যায় যার মধ্যে অন্যতম হলো, ইরানের পারমাণবিক কর্মসূচি। এই বিষয়গুলিতে একমত হতে পারেনি দুই পক্ষ। মতবিরোধের কারণে আলোচনা ভেস্তে যায়।

তাহলে, এই সংঘাতের পরিণতি কী দাঁড়াল এবং যুদ্ধের প্রধান পক্ষগুলোর সামনে এখন কী বিকল্প রয়েছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *