চলতি বছরের তেসরা মার্চ তেহরানের একটি রাস্তায় হাঁটতে হাঁটতে একজন মহিলা কাঁদছেন। তার মাথায় হালকা রঙের একটি স্কার্ফ এবং গায়ে বাদামী রঙের কোট। হাতে একটি কাগজের টুকরো এবং কাঁধে একটি ব্যাগ। তার পেছনে একজন মোটরসাইকেল আরোহী এবং তার বাম দিকে রাস্তায় সারিবদ্ধ গাড়ি।

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, সোমবার ও মঙ্গলবার ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন তেহরানের বাসিন্দারা

ইরানে যুদ্ধ কতদিন চলবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এর মধ্যেই দেশটির রাজধানী তেহরানের বাসিন্দারা এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেছেন।

শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয়রা বিবিসি পার্সিয়ানকে জানিয়েছেন, তারা চিন্তিত যে সামনের দিনগুলোতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে কি না। তারা এও মনে করছেন, জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে।

তেহরানের এক বাসিন্দা নাসরিন বলেন, “এই পরিস্থিতি কতদিন চলবে তা আমরা জানি না, সেজন্যই আমাদের জিনিসপত্র মজুত করে রাখতে হচ্ছে। আগে থেকে মজুত করে না রাখলে পরে জিনিসপত্র ফুরিয়ে যেতে পারে বলে আমরা মনে করছি”।

সাম্প্রতিক সময়ের এই যুদ্ধ শুরুর আগে থেকেই ইরানে নিত্যপণ্যের দাম অনেক বেশি ছিল।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। পরে ইসলামিক রিপাবলিক সরকার কঠোরভাবে সেই বিক্ষোভ দমন করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *