নিখোঁজ ক্রু'কে উদ্ধারে গত দু'দিন ধরে জোর তল্লাশি অভিযান চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নিখোঁজ ক্রু’দের উদ্ধারে গত দু’দিন ধরে জোর তল্লাশি অভিযান চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র

পড়ার সময়: ৪ মিনিট

ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু’কে গত দু’দিন খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তাকে উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইরানের দাবি, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে একজন পাইলট ও একজন ক্রু ছিলেন। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী।

অভিযানের প্রথমদিকে পাইলটকে উদ্ধার করা হলেও অপর ক্র’র কোনো খোঁজ পাচ্ছিলেন না মার্কিন সেনারা। তাকে উদ্ধারে গত দু’দিন ধরে তল্লাশি অভিযান জোরদার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *