ইরানের শতাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ইরানের শতাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের।

ইরানের তিনটি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলাে সংঘাত-সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে।

হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, “অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে।”

তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *