ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    • Author, আমির আজমি
    • Role, বিবিসি ফার্সি
  • পড়ার সময়: ৫ মিনিট

তেহরান প্রতিবেশী যেসব দেশে হামলা চালিয়েছে, সেই দেশগুলোর কাছে ইরানের অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার যখন দুঃখপ্রকাশ করেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন।

এক রাষ্ট্রের আরেক রাষ্ট্রের কাছে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়ার বিষয়টি, বিশেষ করে চলমান কােনো সংঘাতের সময়, বেশ বিরল, এবং এ ক্ষেত্রে ব্যবহৃত প্রতিটি শব্দ হয় উল্লেখযােগ্য। নেতৃবৃন্দ সাধারণত ‘দুঃখপ্রকাশ’ করেন অথবা কােন ঘটনা থেকে দায়িত্ব এড়িয়ে যান।

কিন্তু এখন ইরানের প্রতিবেশী দেশগুলাের টার্গেটে পরিণত হওয়ার দায়িত্ব সরাসরি স্বীকার করে নিয়েছেন পেজেশকিয়ান, এবং বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে ‘প্রথমে হামলা না হলে’ ইরানও তাদের ওপর হামলা করবে না।

তিনি বলেছেন, “আমি মনে করি যে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করা হয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই””

এখন এর ফলে প্রথম যে প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে – এটি কি সত্যিকারের ‘দুঃখপ্রকাশ’ ছিল, এবং এখন কেন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *