তেহরানের একটি বিশাল ব্যানারে নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের মতো লম্বা ধাতব সেন্ট্রিফিউজ এবং ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় নিহত বিজ্ঞানীদের চিত্রিত শিল্পকর্ম রয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তেহরানের একটি পোস্টারে ২০২৫ সালের জুনে ইসরায়েলি হামলায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরঞ্জাম এবং নিহত ইরানি বিজ্ঞানীদের ছবি তুলে ধরা হয়েছে

    • Author, লুইস বারুচো
    • Role, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস
  • পড়ার সময়: ৭ মিনিট

ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনার কেন্দ্রে।

যুক্তরাষ্ট্র এ অঞ্চলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। যাতে মনে হচ্ছে, তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো চুক্তিতে রাজি না হলে আমেরিকা হামলার জন্য প্রস্তুত।

১৯শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ‘অর্থবহ চুক্তি’ না হলে ‘খারাপ কিছু’ ঘটবে।

তিনি আবারও বলেন, “তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, বিষয়টি খুবই সহজ… তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না”।

ইরান সবসময়েই পারমাণবিক বোমা তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে। কিন্তু অনেক দেশ, একই সাথে বিশ্বব্যাপী পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এই দাবির ওপর পুরোপুরি আস্থা পোষণ করে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *