বাদামী রংয়ের ইউনিফর্মে একজন নারী কুর্দী যোদ্ধা একদিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছেন, তার পেছনে আরো কয়েকজন পুরুষ একই ইউনিফর্মে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলের কাছে ইরানি কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের সামরিক প্রশিক্ষণও দেওয়া হয়, গত জানুয়ারির ছবি

পড়ার সময়: ৬ মিনিট

ইরানি শাসকদের বিরোধী কুর্দি যে গোষ্ঠীগুলো ইরাকের উত্তরাঞ্চলে বসবাস করছে, তাদের দায়িত্বশীলরা বিবিসিকে বলেছেন যে সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের, কিন্তু এখনো সেটার বাস্তবায়ন ঘটানো হয়নি।

ইরানের প্রবেশের এই পরিকল্পনা নতুন নয়, বরং দশকের পর দশক ধরে এর প্রস্তুতি চলছে, তারা জানান। তবে তাদের যোদ্ধারা ইতোমধ্যে ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছে- এমন দাবি তারা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

কুর্দিস্তান ফ্রিডম পার্টির হানা ইয়াজদানবানা বিবিসি সংবাদদাতা অর্লা গেরিনকে বলেছেন, “ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৭ বছর ধরে আমরা এটির প্রস্তুতি নিচ্ছি”। তবে তিনি জোর দিয়ে বলেন, “এখনো পর্যন্ত একটি যোদ্ধাও অগ্রসর হয়নি”।

“যারা মৃত্যুর মুখোমুখি হয়”- এমন যোদ্ধাদের বিষয়ে এখানে ইঙ্গিত করেন তিনি।

ইয়াজদানবানা ব্যাখ্যা করেন যে ছয়টি বিরোধী গোষ্ঠী, যারা সম্প্রতি “ইরানিয়ান কুর্দিস্তানের রাজনৈতিক শক্তির জোট” নামে একটি রাজনৈতিক ও সামরিক জোট গঠন করেছে, তারা তাদের কর্মকাণ্ড সমন্বয় করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *