তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের একের পর এক শহর গুড়িয়ে দেয়া হচ্ছে

যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস হতে চলল এবং গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

এরপরের সময়গুলোতে একে একে ইরানের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন, গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক শহর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ।

কিন্তু তা সত্ত্বেও ইরানের শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়েনি, এবং এমন পরিস্থিতিতেও দেশটির শাসনব্যবস্থা এখনো কেন ভেঙে পড়েনি – তা অবাক করেছে অনেককে।

ইরানের ভেতরে কেউ কেউ আশা করেছিলেন যে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় প্রথম দিনই যুদ্ধ শেষ হয়ে যাবে, বিশেষ করে সর্বোচ্চ নেতার মুত্যুুর খবর প্রকাশের পর।

কিন্তু তা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *