যে ১৪ জন প্রাক্তন অধিনায়ক উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছেন, তাদের কয়েকজনের সঙ্গে ইমরান খান (ডানদিকে থেকে তৃতীয়) - ফাইল ছবি

ছবির উৎস, Bhaskar Paul/The India Today Group via Getty Images

ছবির ক্যাপশান, যে ১৪ জন প্রাক্তন অধিনায়ক উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছেন, তাদের কয়েকজনের সঙ্গে ইমরান খান (ডানদিকে থেকে তৃতীয়) – ফাইল ছবি

পড়ার সময়: 4 মিনিট

পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্যের ক্রমাবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারকে একটি চিঠি লিখেছেন ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক।

এদের মধ্যে আছেন পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতের দুই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক – সুনীল গাভাস্কার ও কপিল দেব।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এবং এএনআই – উভয়ই খবর দিয়েছে যে ওই চিঠিতে প্রাক্তন ক্রিকেট অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন যাতে ইমরান খানের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও এই খবরের নিশ্চয়তা স্বীকার করেছে।

সুনীল গাভাস্কার ও কপিল দেব ছাড়া অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অ্যালান বর্ডার, স্টিভ ওয়া, ইয়ান চ্যাপেল আর কিম হিউজ যেমন আছেন, তেমনই অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্কও আছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *