কারুনের মাটির নিচে তলিয়ে যাওয়া নিয়ে আঁকা চিত্রকর্ম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কারুনের মাটির নিচে তলিয়ে যাওয়া নিয়ে আঁকা চিত্রকর্ম

ধরণী সেদিন দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল,আর সেই ব্যক্তি, যার ধনভাণ্ডারের চাবি বহন করা বহু শক্তিশালী মানুষের পক্ষেও কষ্টসাধ্য ছিল, তিনি মাটির নিচে তলিয়ে গিয়েছিলেন…

ইব্রাহিমীয় ধর্মসমূহে কারুনের সম্পদ এবং শাস্তির কাহিনী বর্ণিত আছে। খ্রিস্টধর্ম ও ইহুদি- উভয়েরই প্রধান ধর্মগ্রন্থে এ ঘটনার উল্লেখ আছে।

বাইবেলে তাকে ‘কোরাহ’ নামে উল্লেখ করা হয়েছে, আবার মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরানে তাকে ‘কারুন’ নামে অভিহিত করা হয়েছে।

ধর্মের ব্যাখ্যাকারী আলেমদের মতে, পবিত্র কোরানে কারুনের ওই ঘটনার অর্থাৎ, একজন ব্যাপক বিত্তশালী ব্যক্তির ইসরায়েলিদের কাছে প্রেরিত নবী মুসার বিরোধিতার উল্লেখ করার কারণ ছিল মক্কার প্রভাবশালী কুরাইশ নেতারা যখন ইসলাম ধর্মের নবীর প্রতি চরম শত্রুতা প্রদর্শন করেছিলেন, তার সাথে সাদৃশ্য দেখানাে।

কোরানের ২৮তম সূরা ‘আল-কাসাসে’ বলা হয়েছে, “তোমরা ধনসম্পদের মোহে অন্ধ হয়ে যেও না। তাদের বলে দাও যে, কারুন ছিল মুসার সম্প্রদায়েরই একজন, কিন্তু সে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *